ইংরেজি ভার্সন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের জাতীয় শিক্ষাক্রমে বাংলা মিডিয়ামের পাশাপাশি ইংরেজি ভার্সনও চালু আছে। আমরা যাঁরা ইংরেজি মিডিয়াম অর্থাৎ ব্রিটিশ কারিকুলামে সন্তানদের পড়াতাম, তাঁরা ইংরেজি ভার্সন আসাতে আশার আলো দেখলাম। কারণ, আমরা চাই আমাদের সন্তানেরা দেশের সিলেবাসে পড়ুক, কিন্তু ইংরেজিটাও তো জানা চাই। স্বাভাবিকভাবেই একজন শিক্ষার্থী যখন বাংলা বাদে সব বিষয়ে ইংরেজিতে পড়বে, তখন তাদের ইংরেজি ভাষার দক্ষতা বাড়বেই।
কিন্তু আমরা যখন সন্তানদের ইংরেজি ভার্সনে ভর্তি করালাম, তখন অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। বোর্ড অনূদিত বইগুলো দুর্বল ও ক্ষেত্রবিশেষে ভুল। তার সঙ্গে আছে শিক্ষকের অভাব। প্রশ্নপত্রে ভুল থাকায় শিক্ষার্থীরা ভুক্তভোগী ও চরম হতাশ। আর সৃজনশীল আসার পর পরিস্থিতি লেজেগোবরে হয়ে গিয়েছে।
এত বছর পরও ইংরেজি ভার্সনের এসব সমস্যার সমাধান হয়নি। আমাদের মতো উন্নয়নশীল দেশের মানুষের ইংরেজি জানা অত্যাবশ্যকীয়। উচ্চতর শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, চাকরি—প্রতিটি ক্ষেত্রেই ইংরেজি জানা প্রয়োজন। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে বিশেষ অনুরোধ, জাতীয় শিক্ষাক্রমে ইংরেজি ভার্সনের সমস্যাগুলো সমাধান করে একে কার্যকর করা হোক।
মুনিরা চৌধুরী, ধানমন্ডি, ঢাকা।