প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে ছাত্রছাত্রীদের ইংরেজি শিক্ষার মান দুঃখজনকভাবে কমছে। ২০১৫ সালে অনুষ্ঠিত সম্মান প্রথম বর্ষের ‘সমাজবিজ্ঞান পরিচিতি’ বিষয়ের পরীক্ষার কারণে আমার এই অভিজ্ঞতা লাভের সুযোগ ঘটেছিল। সংক্ষিপ্ত প্রশ্নের (চ) নম্বর প্রশ্ন ছিল ‘AIDS’-এর পূর্ণ অভিব্যক্তি কী?
নির্মম সত্য হলো, ২০০টি খাতার মধ্যে ২০টি খাতায় সঠিক উত্তর পাওয়া গেল, বাকিরা উল্লিখিত উত্তরের কোনো না কোনো অংশে ভুল লিখেছেন। অর্থাৎ সঠিক উত্তর লিখতে ব্যর্থ হয়েছেন।
কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের অভ্যন্তরীণ পরীক্ষায় একবার প্রশ্ন রেখেছিলাম ‘অপরাধ’ শব্দটির ইংরেজি কী? ২৫ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সঠিক উত্তর দিয়েছিলেন মাত্র তিনজন। বাকিরা লিখতে পারেননি অথবা প্রশ্নটির উত্তর এড়িয়ে গেছেন।
ইংরেজির এই ‘দৈন্যদশা’ শিক্ষক হিসেবে আমাদের লজ্জা দেয়।
সঞ্জয় বিশ্বাস
শিক্ষক, ঝিকরগাছা, যশোর।