ইংরেজির জুনিয়র কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট আন্তর্জাতিক আধুনিক ভাষা শিক্ষা প্রদানে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। বিভিন্ন ভাষার সঙ্গে ইংরেজি ভাষা বিভাগ সংক্ষিপ্ত, জুনিয়র সার্টিফিকেট, সিনিয়র সার্টিফিকেট, ডিপ্লোমা, হায়ার ডিপ্লোমা, অনার্স ও মাস্টার্স কোর্স পরিচালনা করে থাকে। ভাষা কোর্সগুলো সবার জন্য উন্মুক্ত হলেও ইংরেজি ভাষার জুনিয়র সার্টিফিকেট কোর্সটি কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। যঁারা মেধাবী ও ইংরেজি ভাষায় যথেষ্ট দক্ষ, শুধু তঁারাই এ শিক্ষাঙ্গনে অধ্যয়নের সুযোগ পেয়ে থাকেন। তা ছাড়া বিভিন্ন বিষয়ে অধ্যয়নের সময় তঁারা ইংরেজিটাও ভালোভাবে রপ্ত করতে পারেন। তাই এ সার্টিফিকেট কোর্সটি কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ রাখা মোটেই সমীচীন হবে না।
ইংরেজি এখন প্রধান আন্তর্জাতিক ভাষা। জীবনযাপনের সবক্ষেত্রেই এ ভাষার প্রয়োজন অনস্বীকার্য বলে ইংরেজি ভাষার জুনিয়র সার্টিফিকেট কোর্সটি বর্তমান সেশন থেকেই সবার জন্য উন্মুক্ত করা হোক।
মো. তাজুল ইসলাম খান
ঢাকা।