ইউনিয়ন পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের চিঠিতে জানা যায়, যেসব ইউনিয়ন পরিষদের আয়তন পাঁচ বর্গকিলোমিটারের কম এবং রাজস্ব আয় এক লাখ টাকার কম, সেসব ইউনিয়ন পরিষদ পার্শ্ববর্তী এক বা একাধিক ইউনিয়নের সঙ্গে কেন সংযুক্ত হবে না, সে বিষয়ে।

বিষয়টি স্পর্শকাতর ও হতাশার। কারণ, এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তিকরণ কোনো সঠিক সমাধান হতে পারে না। ইউনিয়ন পরিষদের নিজস্ব রাজস্ব আদায়ের ক্ষেত্র দিন দিন হ্রাস পাচ্ছে। ফলে স্থানীয় সরকার আরও বেশি করে কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।
ইউনিয়ন পরিষদ একমাত্র প্রতিষ্ঠান, যার সব ধরনের রাজস্ব আদায়ের নির্বাহী ক্ষমতা চেয়ারম্যানের হাতে অর্পণ করা হয়েছে। অনেক সময় জনপ্রতিনিধিরা ভোট হারানোর ভয়ে জনগণের কাছ থেকে রাজস্ব আদায়ে অপারগতা প্রকাশ করেন। ফলে ইউনিয়ন পরিষদের রাজস্ব আদায় ক্রমেই হ্রাস পাচ্ছে। এ ক্ষেত্রে ইউপির রাজস্ব আদায়ের নির্বাহী ক্ষমতা ইউপি সচিবকে প্রদান করা উচিত। কারণ, চেয়ারম্যানরা নিজের জনপ্রিয়তা হারানোর ভয়ে নিজস্ব রাজস্ব আদায় থেকে সরকারি অনুদান পেতেই বেশি আগ্রহী। ওই বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছি।
মো. মাজহারুল ইসলাম
দিনাজপুর।