ইউপি নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে যাচ্ছে দলীয় মনোনয়নের মাধ্যমে। যদিও এখন পর্যন্ত নির্বাচনী তফসিল ঘোষিত হয়নি। আর এই নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন চেয়ারম্যান পদপ্রার্থীরা। প্রার্থীদের মধ্যে একরকম আতঙ্কও কাজ করছে। ইতিমধ্যে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য প্রার্থীদের দৌড়ঝাঁপ বেড়ে গেছে।
কিন্তু এদিক থেকে বাংলাদেশের অন্যতম বড় দল বিএনপি একপ্রকার কৌশল অবলম্বন করেছে। বর্তমানে তারা কিছুটা নীরব। আর আওয়ামী লীগের এই প্রার্থীরা দলের স্বার্থে ওপরে ওপরে মিলেমিশে থাকলেও তঁাদের মনে প্রতিহিংসা কাজ করছে। কারণ, সবারই মনোনয়ন পাওয়ার লোভ আছে। ইতিমধ্যে গ্রামগঞ্জে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। কিছু করার এখনই সময়। আগাম প্রতিকারের ব্যবস্থা না নিলে রক্ত ঝরবে।
কথা হচ্ছে, সাধারণত ইউপি চেয়ারম্যান ও সদস্যরাই গ্রামীণ জনগণের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ করে থাকে, ফলে এই স্তরে দায়িত্বশীল ও সৎ ব্যক্তিরা নির্বাচিত হলেই মানুষের উপকার হবে। তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক কাঠামো গড়ে উঠবে। সে কারণে আমরা আশা করি, রাজনৈতিক দলগুলো এই বিষয়টি মাথায় রেখে প্রার্থী মনোনয়ন দেবে।
মো. নিজাম গাজী, বাগেরহাট।