ইউসিসিএ কর্মচারীদের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন জাতীয় বেতন স্কেল ঘোষণা হলো, এখন বাস্তবায়নের পালা। কিন্তু বাংলাদেশ পল্লী উন্নয়ন বোের্ডর (বিআরডিবি) অধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ লিমিটেড) ভাগ্যাহত কর্মচারীদের জীবনে যেন আশার আলো নেই। চাকরিকালীন জীবনে যঁাদের ভাগ্যে কখনো টাইম স্কেল, সিলেকশন গ্রেড তো দূরের কথা, বিগত বিভিন্ন সময়ে ঘোষিত স্কেলের বেতন ভাতাও রীতিমাফিক বাস্তবায়ন হয়নি। অন্যান্য সুযোগ-সুবিধা তো দূর অস্ত।
এখানকার কর্মচারীদের মাস শেষে বেতন নিয়ে গোল বাঁধে। কর্মচারীদের দাবি বেতন চাই। বিআরডিবি কর্তৃপক্ষের জবাব, বেতন নাই। চাই আর নাই-এর বেড়াজালে পড়ে অনেকেই চাকরির জীবন পার করে শূন্য হাতে অবসরে গেছেন। যারা পড়ে আছেন, তারা চাকরির মায়ায় সীমাহীন নিরাশায় হাবুডুবু খাচ্ছেন। রবীন্দ্রনাথের পুরাতন ভৃত্য কবিতার ভৃত্যের মতো, তাদের তবু ‘মায়া তার ত্যাগ করা ভার—বড়ো পুরাতন ভৃত্য’।
সারা দেশে বিআরডিবির ৪৭৬টি ইউনিটের অধীন ৪৬০ টি ইউসিসিএ রয়েছে। প্রায় হাজার পাঁচেক কর্মচারী সেখানে কাজ করে। বিআরডিবি কর্তৃপক্ষের নিকট সংখ্যাগরিষ্ঠ ইউসিসিএ কর্মচারীদের একটাই আবেদন, তাদের বিআরডিবির রাজস্ব খাতভুক্ত করা হোক। যুগ যুগ ধরে অবহেলিত এই বিপুলসংখ্যক কর্মচারীর এই দাবি কি খুব অযৌক্তিক?
নজীর আহমেদ
করিমগঞ্জ, কিশোরগঞ্জ।