ইজিবাইক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের বিভিন্ন মফস্বল শহরের মতো যশোর জেলা শহরেও সাধারণ নাগরিকদের জন্য ব্যাটারিচালিত ‘ইজিবাইক’ এখন অন্যতম যাতায়াত বাহন। শুধু শহরের পৌর এলাকা নয়, এর বাইরে বিভিন্ন দিকে বিস্তৃত সড়ক–মহাসড়কের ৮–১০ কি.মি. দূরের যাত্রীরাও জেলা সদরে প্রতিনিয়ত যাতায়াতের জন্য বর্তমানে ইজিবাইকের ওপর নির্ভরশীল।
এখানে টাউন সার্ভিস বাস নেই। আবার প্রধান সড়কে চলাচলকারী বাসে স্বল্প দূরত্বের চলাচলের তেমন সুযোগ না থাকায় বাধ্য হয়ে অনেকেই এ বাহন ব্যবহার করেন। কিন্তু দুঃখের বিষয়, গভীর রাত অবধি চলাচল করলেও বেশির ভাগ ইজিবাইকে রাতে কোনো বাতি/হেডলাইট ব্যবহার করা হয় না। কারণ, বাতি জ্বালিয়ে চললে নাকি ‘ব্যাটারির চার্জ’ দ্রুত নিঃশেষ হয়ে যায়। ফলে তাঁদের পোষায় না।
পৌর এলাকায় তবু কিছু সড়কবাতি থাকলেও এর বাইরের সড়ক রাতে সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন থাকে। ফলে রাতের বেলা ইজিবাইকে চলাচল করা বিপজ্জনক হয়ে উঠেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শহীদুল আযম, যশোর।