প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে দেশে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে। ইন্টারনেট যেন আজ নিত্যপ্রয়োজনীয় জিনিসে পরিণত হয়েছে। ইন্টারনেট ব্যবহারের জন্য ফোন অপারেটররা অনেক ধরনের প্যাকেজ দিলেও তারা ইন্টারনেটে টিভি দেখার জন্য স্বল্পমূল্যের কোনো ননস্টপ টিভি প্যাকেজ দেয় না।
যার ফলে গ্রাহকেরা অনলাইনে টিভি দেখতে পারে না। কিন্তু যোগাযোগমাধ্যমকে দ্রুততর করতে অনলাইন টিভি থাকা জরুরি। যদি মোবাইল অপারেটররা স্বল্পমূল্যের ননস্টপ অনলাইন টিভি প্যাকেজ চালু করে, তাহলে গ্রাহকেরা যেকোনো জায়গায় বসেই টেলিভিশনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো দেখতে পারবে। এ জন্য গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে শিগগিরই স্বল্পমূল্যের ননস্টপ টিভি প্যাকেজ চালু করা জরুরি।
মো. নিজাম উদ্দিন, মৌলভীবাজার।