ইভ টিজিং প্রতিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভ টিজিং বর্তমান সমাজে মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। আজকাল নারীদের রাস্তাঘাট, স্কুল-কলেজ থেকে শুরু করে কর্মক্ষেত্রেও ইভ টিজিংয়ের শিকার হতে হচ্ছে। ইভ টিজিংয়ের শিকার হয়ে অনেক মেয়ে ঘর থেকে বের হওয়া বন্ধ বা আত্মহনন পর্যন্ত করে। মাঝে ইভ টিজিং রোধে সরকার কঠোর অবস্থান নিয়েছিল। কিন্তু এ ব্যাপারে সামাজিক ঐকমত্য দেখা যাচ্ছে না।

মূলত সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিকভাবে সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা, অশিক্ষা, কুশিক্ষা, বেকারত্বের হার বৃদ্ধি, আইনের যথেচ্ছ ব্যবহার ও সুষ্ঠু প্রয়োগ না করাসহ নানা কারণে ইভ টিজিং বেড়ে চলেছে। ইভ টিজাররা অপরাধ করেও বারবার পার পেয়ে যাওয়ার কারণে আবারও ইভ টিজিংয়ে জড়িয়ে পড়ে। এ জন্য আমাদের সামাজিক অব্যবস্থা অনেকাংশে দায়ী।

সম্প্রতি সরকার ইভ টিজিংয়ের প্রতিকার ও প্রতিরোধের জন্য আইন পাস করেছে, যাতে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ডেরও বিধান রাখা হয়েছে। যদি এ আইনটির সুষ্ঠু প্রয়োগ করা হয়, তাহলে আশা করা যায়, অচিরেই সমাজ থেকে ব্যাধিটি দূর করা সম্ভব হবে। আইন প্রয়োগের পাশাপাশি আমাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা দূর করতে হবে।

মোহাম্মদ অংকন

ঢাকা।