ইয়াবা ও তরুণ সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ সমাজের মধ্যে ‘ইয়াবা’ নামের উত্তেজক মাদক নেশা করার প্রবণতা দিন দিন বাড়ছে। ইয়াবা আঙুর, কমলা, ভ্যানিলা ইত্যাদি বিভিন্ন স্বাদ ও গন্ধযুক্ত অবস্থায় পাওয়া যায়। এ কারণে কোমলমতি শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের ‘শক্তিদায়ক ক্যান্ডি’ বলে বিভ্রান্ত করে সহজেই ইয়াবা ধরিয়ে দেওয়া যাচ্ছে।
অনেকে নিজেকে কষ্ট থেকে ভুলে থাকার জন্য একটু নেশা করে কিন্তু ধীরে ধীরে এ নেশায় অভ্যস্ত হয়ে পড়ছে। পরবর্তীকালে দেখা যায়, যেকোনো সামাজিক অনুষ্ঠানকে আরও গভীরভাবে অনুভব করার জন্য নেশাদ্রব্য সেবনের আয়োজন করা হয়। একসময় তাঁরা নিজেকে নেশার কাছে সঁপে দেয়। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এভাবে গোটা তরুণ সমাজ ভয়াবহ পরিণামের দিকে এগিয়ে যাচ্ছে।
তাই আমাদের অভিভাবকদের উচিত, ছেলেমেয়েদের ব্যাপারে সতর্ক থাকা। সন্তান কোথায় যাচ্ছে, তার খোঁজখবর রাখা। ইয়াবার সর্বগ্রাসী গতিকে রুখতে হলে সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। গণমাধ্যমকেও এ ব্যাপারে শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সমাজে ধর্মীয় প্রতিষ্ঠান ও দেশের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ইয়াবার মতো মাদকের কুফল নিয়ে আলোচনা করা যেতে পারে। মাদকের উৎপাদন ও চোরাচালান দমনে কঠোর ব্যবস্থা নিতে হবে।
তা না হলে সামাজিক অবক্ষয় এমন পর্যায়ে চলে যাবে, যেখান থেকে তরুণ সমাজকে দূরে রাখা কঠিন হবে।
অমিত বণিক, কটিয়াদী, কিশোরগঞ্জ।