প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ উপলক্ষে দূরপাল্লার যানবাহনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় পবিত্র রমজানের মাঝামাঝি থেকে। সুষ্ঠু যাত্রীসেবা নিশ্চিত করার উদ্দেশ্যেই এ অগ্রিম টিকিটের ব্যবস্থা করে যানবাহন কর্তৃপক্ষ। এ কারণে নিরাপদ ও আনন্দঘন ভ্রমণের সঙ্গে ঈদ উদ্যাপন করার আশায় রাজধানীর ঘরমুখী মানুষ ভিড় জমান অগ্রিম টিকিটের জন্য।
কিন্তু অহরহ অব্যবস্থাপনার অভিযোগ ওঠে যানবাহন কর্তৃপক্ষের বিরুদ্ধে। টিকিটের দাম বেশি নেওয়া, কালোবাজারি ও অন্যান্য অনিয়মের কারণে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে সরকার ঈদের সময়ে বিশেষ তদারক কমিটি গঠন করে নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে আগাম টিকিট–ব্যবস্থার উন্নয়ন করতে পারে। রাস্তাঘাটের সংস্কার ও উন্নয়ন নাগরিক সেবা নিশ্চিত করবে—এ ধারণা বৃথা হবে, যদি যানবাহনের টিকিট–ব্যবস্থাপনার উন্নতি না হয়।
এম সবুজ মাহমুদ, জামালপুর।