ঈদে পরিবহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে আসছে ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে বিভিন্ন বাস, সিএনজিচালিত অটোরিকশা ইত্যাদির চালকেরা সুযোগ বুঝে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেন। এ সময় দূরপাল্লার বাসের ভাড়া যে কত, তা বোঝা কঠিন হয়ে পড়ে। এমনকি নামকরা পরিবহনগুলোও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে। কেউ যেন দেখার নেই। যাত্রীদের কাছ থেকে এক দিন নয় দুই দিন নয়, প্রায় এক সপ্তাহ পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করেন তাঁরা। বেশি ভাড়া নেওয়ার পরও তাঁরা বাসে অতিরিক্ত যাত্রী ওঠান। ফলে ঈদের সময় প্রচুর সড়ক দুর্ঘটনা ঘটে। অনেক মানুষের প্রাণহানি ঘটে। ঈদকে সামনে রেখে যাত্রীরা যাতে ন্যায্য ভাড়ার বিনিময়ে গাড়িতে চলাফেরা করতে পারেন, সে জন্য ট্রাফিক পুলিশসহ নিরাপত্তাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সজাগ থাকতে হবে, পরিবহন মালিক–শ্রমিকেরা যেন যাত্রীদের ভোগান্তিতে না ফেলতে পারেন।

মকবুল হামিদ, চাঁদপুর।