ঈদে স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশের শহরের স্বাস্থ্যসেবায় কিছুটা পরিবর্তন এলেও প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসাব্যবস্থা এখনো দুর্বল। সাধারণ অসুস্থতার সময়ও যেখানে সেবা পেতে সমস্যা হয়, সেখানে দুর্যোগকালীন মুহূর্তে চিকিৎসা পাওয়া অত্যন্ত জটিল।
ঈদের ছুটিতে প্রত্যন্ত অঞ্চলের হাসপাতালগুলোতে ডাক্তার থাকে না বললেই চলে। এ জন্য দীর্ঘ সরকারি ছুটিগুলোতে
অবশ্যই সরকারি হাসপাতালে চিকিৎসকের উপস্থিত থাকার ব্যাপারে বাধ্যবাধকতা আরোপ করতে হবে।
এ ছাড়া প্রাইভেট ক্লিনিকগুলোর জন্যও নীতিমালা প্রয়োজন। ছুটির সময়ে নার্স আর আয়া ছাড়া চিকিৎসকই পাওয়া যায় না। অথচ তারা চিকিৎসার নামে অনেক অনেক টাকা হাতিয়ে নিচ্ছে। আরেকটি ব্যাপার হলো, ঈদের ছুটির সময় মানুষ গ্রামের বাড়ি যায় বলে প্রত্যন্ত অঞ্চলে জনসংখ্যা বেড়ে যায়।
এ সময় পর্যাপ্ত চিকিৎসক না থাকলে সমস্যা হতেই পারে। তাই এ ব্যাপারে সরকারকে আগেভাগেই ব্যবস্থা নিতে হবে।
সাঈদ চৌধুরী, গাজীপুর।