উচ্চগতির ওয়াই-ফাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কৃষিশিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদদের অক্লান্ত প্রচেষ্টা এবং পরিশ্রমের ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বর্ধিত মানুষের খাদ্যের চাহিদা পূরণের জন্য এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কৃষি নিয়ে গবেষণা ও উচ্চতর শিক্ষার জন্য প্রয়োজন উচ্চগতির ইন্টারনেট সংযোগ। বিশ্ববিদ্যালয়টির হলগুলোতে ওয়াই-ফাই সংযোগ থাকলেও তার গতি অত্যন্ত ধীর। অনেক সময় দেখা যায়, ওয়েব পেজের পরিবর্তন করা যায় না। বহির্বিশ্বের সঙ্গে তাল মেলানো এবং কৃষির উচ্চতর গবেষণার জন্য প্রয়োজন উচ্চগতির ইন্টারনেট সংযোগ। আশা করি, এ বিষয়ে কারও আপত্তি নেই।

আশিকুর রহমান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।