প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের সংবিধান অনুসারে শিক্ষা গ্রহণের সুযোগ মানুষের মৌলিক অধিকার। দেশের কোনো প্রচলিত আইনে শিক্ষকতার পাশাপাশি শিক্ষা গ্রহণে বাধা নেই। যদি থেকে থাকে তাহলে তা মৌলিক অধিকারের পরিপন্থী। দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাওয়া নারী শিক্ষকেরা, যাঁরা শিক্ষকতা পেশায় যোগদানের আগেই উচ্চতর শিক্ষায় অধ্যয়নরত ছিলেন, স্থানীয় পর্যায়ের কর্তৃপক্ষ তাঁদের উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে।
আইনে কোনো বাধা না থাকলেও তাঁদের ওপর জোর প্রয়োগ করছে পড়ালেখা থেকে বিরত থাকার জন্য। যদি একজন শিক্ষক কর্মস্থলে নিয়মিত উপস্থিত থেকে তাঁর পড়ালেখা চালিয়ে যেতে পারেন, সে ক্ষেত্রে তাঁদের প্রতি এই ধরনের বৈষম্যমূলক আচরণ নারী অগ্রগতির পথে স্পষ্ট প্রতিবন্ধকতা নয় কেন?
সুমি রহমান
ইডেন মহিলা কলেজ, ঢাকা।