সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একই পদে ২৫-২৬ বছর চাকরি করতে হয়। লাখ লাখ প্রতিযোগীকে পেছনে ফেলে সোনার হরিণ পেয়েও পদে পদে বঞ্চনার শিকার হয়ে হীনম্মন্যতায় ভুগতে হয় এই শিক্ষকদের। শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের কূটকৌশল, সরকারের উদাসীনতা আর আমাদের অবহেলায় জীবন এখানে প্রায় ওষ্ঠাগত। দীর্ঘদিন পদোন্নতি না পেয়ে তাঁরা নিজেরাই মামলা–মোকদ্দমায় জড়িয়ে একে অপরের মাংস ছিঁড়ে খাচ্ছেন।
এই মামলার পথও সুগম করে দিয়েছেন কিন্তু সেই শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। তাঁরা একদলকে অপর দলের বিরুদ্ধে খেপিয়ে দিয়েছেন। কেউ দািব করছেন যোগদানের ভিত্তিতে পদোন্নতি, কেউ দািব করছেন বয়সের ভিত্তিতে, আবার কেউবা বিএড করার তারিখ থেকে। মূলত মেধাতালিকা না থাকার কারণেই এই সমস্যা সৃষ্টি হচ্ছে। শিক্ষা ক্যাডারের একটাই দুশ্চিন্তা, তাঁদের যদি পদোন্নতি দেওয়া হয়, তাহলে তাঁরা আরও বড় পদ দাবি করবেন।
এখানেই বঞ্চনার শেষ নয়। প্রায় সব বিভাগে ১৪ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত টাইমস্কেল ও সিলেকশন গ্রেড দেওয়া হয়েছে। অথচ সরকারি হাইস্কুলের শিক্ষকদের ১৪ ডিসেম্বরের আগে পাওনা টাইমস্কেল, যা মাউসির অনুমোদনের অপেক্ষায় ছিল (টাইমস্কেল, সিলেকশনে যেহেতু বিভাগীয় অনুমোদন লাগে), তা আজও দেওয়া হয়নি।
শিক্ষকদের মানুষ ভাবতে না পারলে এ দেশের কোনো উন্নতি হবে, তা আমাদের বোধগম্য নয়।