উচ্চমাধ্যমিকে বইবিভ্রাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা হলো উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা। এই পরীক্ষার অন্তর্ভুক্ত ১৩টি বই রয়েছে। এগুলোর মধ্যে বাংলা, ইংরেজি ছাড়া বাকি বইগুলো বিভিন্ন লেখকের বোর্ড কর্তৃপক্ষ অনুমোদিত কিংবা রেফারেন্স হিসেবে বাজারে বের হয়। বিভিন্ন লেখকের লেখা এসব বইয়ের মধ্যে গরমিল দেখা যায়।
কিংবা একটি তথ্য এক বইয়ে বিস্তারিত ব্যাখ্যা থাকলে অন্য বইয়ে সেই ব্যাখ্যা সংক্ষিপ্ত আকারে পাওয়া যায়। এভাবে প্রতিটি বিষয়ের
এ সমস্যার কারণে শিক্ষার্থীদের বিভ্রান্তিতে পড়তে হয়। এই সীমিত সময়ের মধ্যে বিভিন্ন লেখকের বই পড়ে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের চরম দুর্ভোগের শামিল।
ফলে এইচএসসি পরীক্ষার সময় একটি-দুটি বই পড়ে শতভাগ কমন পড়বে কি না, এ নিয়ে তাদের মনে সন্দেহ থেকে যায়। বিভিন্ন লেখকের বিভিন্ন বইয়ের অবসান করে একটি নির্দিষ্ট বই করলে শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে পড়ে কম পরিশ্রমে ভালো ফল করতে পারবে।
একটি বই করলে মেডিকেল, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হবে না। তাই শিক্ষামন্ত্রীর প্রতি আকুল আবেদন, এসএসসি পরীক্ষার বইয়ের মতো একটি নির্দিষ্ট বই তৈরি করলে আমাদের গোটা দেশের এইচএসসি শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে।
সঞ্জয় দাস, সিলেট।