উচ্চশিক্ষা যখন পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তবাজার অর্থনীতির এই যুগে সবই পণ্যে রূপান্তরিত হয়েছে এবং হচ্ছে। শিক্ষাও আজ পরিণত হচ্ছে ব্যয়বহুল এক বিলাস পণ্যে।
উচ্চশিক্ষার ক্ষেত্রে বৈষম্যমূলক, ভোগবাদী ও বাজারমুখী দর্শন, শিক্ষার মূল উদ্দেশ্যকে ব্যাহত করছে এবং শিক্ষা অর্জনের সুযোগ সংকুচিত করে ফেলছে। উচ্চশিক্ষার পণ্যায়ন ও বাণিজ্যিকীকরণের অংশ হিসেবে সৃষ্টি করা হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়।
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আদলে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এর পেছনে নীলনকশা হিসেবে কাজ করছে বিশ্বব্যাংক, আইএমএফের মতো পরামর্শে প্রস্তাবিত ইউজিসির ২০ বছর মেয়াদি কৌশলপত্র। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বরাদ্দ ক্রমেই হ্রাস পাচ্ছে।
২০১১-১২ অর্থবছরে যেখানে বরাদ্দ ছিল মোট বাজেটের ৮০ দশমিক ২১ শতাংশ, সেখানে ২০১২-১৩ অর্থবছরে তা নেমে দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৫৩ শতাংশে।
উপরন্তু বাজেট ঘাটতি প্রতিবছরই বাড়ছে এবং এ ঘাটতি মেটাতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে। ফলে বিশ্ববিদ্যালয়গুলোর বেতন–ফি প্রতিবছর পাল্লা দিয়ে বাড়ছে। বিগত বাজেটেও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় বাড়ানোর জন্য আবারও শিক্ষার্থীদের বেতন পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
উদাহরণস্বরূপ, বেতন-ফি বারবার বাড়ানো হলেও প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসনসংকটের সমাধান হয়নি। এ ছাড়া নির্বাচিত ডাকসু থেকে যে পাঁচজন ছাত্র প্রতিনিধি থাকার কথা, তা ২১ বছর ধরেই নেই। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষক নিয়োগেও পরিলক্ষিত হচ্ছে সীমাহীন দুর্নীতি।
অতএব, আসুন, শিক্ষাকে বিপণনের, মানবিকতা বিসর্জনের ও ছাত্র-অধিকার নস্যাতের এই অপচেষ্টা রুখে দিয়ে উচ্চশিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তুলি।
ইনতাজ আলী
বঙ্গবন্ধু হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।