বর্তমানে আমাদের দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষা দিতে যথেষ্ট ভূমিকা পালন করছে, এতে সন্দেহ নেই। ১৯৯০ সালের
পর থেকে দেশের উচ্চশিক্ষায় একটি নাটকীয় উল্লম্ফন দেখা যাচ্ছে; বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার মধ্য দিয়ে শিক্ষার দ্রুত সম্প্রসারণের চেষ্টা লক্ষণীয়। যদিও আইনত বেসরকারি বিশ্ববিদ্যালয় একটি অলাভজনক প্রতিষ্ঠান, কিন্তু বর্তমানে এটা সবচেয়ে লাভজনক ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে রূপ নিয়েছে। কেননা, দেশে পর্যাপ্ত সরকারি বিশ্ববিদ্যালয় নেই।
অপরদিকে এই মোটা অঙ্কের অর্থের লেনদেনের ব্যাপারে সরকারি নীতিমালা নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যা ব্যয়, তার চেয়ে আয় অনেক বেশি। শিক্ষার মানকে আজ অর্থের মানদণ্ডে পরিণত করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে এমন অনেক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠছে, কিন্তু বাড়ছে না শিক্ষার মান। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উচিত, শুধু অতিরিক্ত মুনাফা অর্জনের দিকে নজর না দিয়ে শিক্ষার মান বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া।
বিপাশা
শিক্ষার্থী, সাউথইস্ট ইউনিভার্সিটি।