প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রীহল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র উদ্ধার করা হয়েছে। সংবাদে প্রকাশ, এক কলেজশিক্ষক সেই উত্তরপত্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মূল্যায়ন করতে দিয়েছেন। ছাত্রটি তাঁর এক মেয়েবন্ধুকে আবার সেটা মূল্যায়ন করার জন্য হস্তান্তর করেছেন। পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে আমাদের দেশে এ যেন এক সাধারণ চিত্র।
বাংলাদেশে এ রকম ঘটনা প্রতিবছরই ঘটছে। শিক্ষকেরা উত্তরপত্র বাসায় এনে তাঁদের কাছের কিছু ছাত্রের দ্বারা সেটা মূল্যায়ন করিয়ে তাঁরা শুধু প্রধান পরীক্ষকের মতো যাচাই করেন। এতে করে উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন করা অনেকাংশেই সম্ভব হয় না। একজন শিক্ষকের জন্য এটা খুবই নীতিবিগর্হিত কাজ। তাঁদের এই মনোভাব বর্জন করতে হবে। যাঁরা এসব করবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
মো. আবু তাহের মিয়া
পীরগঞ্জ, রংপুর।