প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উত্তর জনপদের সবচেয়ে দারিদ্র্য ও দুর্ভিক্ষপীড়িত জেলা কুড়িগ্রাম। প্রকৃতির অসম বৈরিতার কারণে এ অঞ্চলের মানুষ শীতকালে প্রচণ্ড শীত, গ্রীষ্মকালে অসহনীয় দাবদাহ আর বর্ষায় অথই জলের সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকে।
নদীভাঙনের অভিজ্ঞতা তাদের জন্ম–জন্মান্তরের। অনুর্বর বেলেমাটিতে শস্য বলতে তেমন কিছুই উৎপন্ন হয় না। প্রকৃতির সঙ্গে সংগ্রাম করা এসব মানুষের জন্য নেই মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থাসহ অন্যান্য আধুনিক সুবিধাদি। শিক্ষা, আধুনিক চিকিৎসাসেবা, পরিবহন-যোগাযোগ ও বিদ্যুৎসেবাসহ সব মৌলিক অধিকার নিশ্চিত করে এসব অবহেলিত জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে আনা এখন সময়ের দাবি।
আব্দুল্লাহ আল সজীব, রংপুর।