উদ্বোধন জটিলতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেক্সটাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের উচ্চশিক্ষার কথা বিবেচনা করে ২০০৭ সালে সরকারি ব্যবস্থাপনায়  বস্ত্র ও পাট অধিদপ্তর একটি ইঞ্জিনিয়ারিং কলেজ চালু করে। এটি প্রথমে টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটে অস্থায়ীভাবে কাজ শুরু করলেও ২০১১ সালের ৩ জানুয়ারিতে টাঙ্গাইলের কালিহাতীতে এর নিজস্ব ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন বস্ত্র ও পাটমন্ত্রী। কথা ছিল, প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন। কিন্তু প্রধানমন্ত্রীর ব্যস্ততার সঙ্গে রাজনৈতিক অস্থিরতা যুক্ত হওয়ায় উদ্বোধনের তারিখ একাধিকবার পরিবর্তন করা হয়। পরবর্তীকালে শিক্ষার্থীদের নিজস্ব ক্যাম্পাস চালুর দাবির মুখে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই প্রতিষ্ঠানের কার্যক্রম চালু করার নির্দেশ প্রদান করে।

এরপর প্রায় দেড় বছর পার হলেও উদ্বোধনের আভাস পাওয়া যায়নি। উদ্বোধন না হওয়ার কারণে শিক্ষার্থীরা অনেক সুবিধাদি থেকে বঞ্চিত হচ্ছে এবং টেক্সটাইল সেক্টরে সর্বশেষ প্রযুক্তিসমৃদ্ধ প্রতিষ্ঠান দেশের মানুষের কাছে অজানাই থেকে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের অন্তর্ভুক্ত এ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই পর্যাপ্ত শিক্ষক ও কর্মচারী। দক্ষ অপারেটরের অভাবে ল্যাবের টেক্সটাইল যন্ত্রগুলো চালু হচ্ছে না, ফলে এগুলো নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আবার শিক্ষার্থীরা গ্রন্থাগার, গ্যাস-সংযোগ, পর্যাপ্ত আবাসিক ও ডাইনিং সুবিধা, ক্যানটিন, নিজস্ব পরিবহন সুবিধাসহ আরও আনুষঙ্গিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

আমরা এই সমস্যার সমাধান চাই।

মো. রেদোয়ান হোসেন

টাঙ্গাইল।