উপদ্রব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এখন উন্নয়নশীল রাষ্ট্রের কাতার থেকে উন্নত রাষ্ট্রের কাতারে শামিল হতে তৎপর অথচ এ দেশেরই বাণিজ্যিক রাজধানী ও বন্দরনগর চট্টগ্রামে এমন অনেক কাজ হয়, যা শুধু নাগরিক জীবনের জন্যই দুর্ভোগের কারণ নয় এবং নগরের ভাবমূর্তি নষ্ট করতেও যথেষ্ট।
ইদানীং শহরে রাস্তাঘাটে ছদ্মবেশী পাগল ও হিজড়া সম্প্রদায়ের কিছু লোকজনের উপদ্রব খুব চোখে পড়ে। অদ্ভুত বেশভূষায় সজ্জিত এসব ছদ্মবেশী প্রকৃতপক্ষে ছিনতাইকারী বা চোর। শহরের আনাচকানাচে, ব্যস্ততম সড়কে বিশেষ করে নারীরাই তাদের শিকার হন। কখনো হাতে লাঠি, কখনো আবর্জনা ছুড়ে মারার ভয় দেখিয়ে তারা বিভিন্ন দোকানদার ও পথচারীদের হয়রানি করেই চলেছে। তাদের উপদ্রবে অতিষ্ঠ জনগণ কোথায় যাবে? এখন থেকেই যদি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হয়, তবে এই উৎপাত আরও বেড়ে যাবে।
তাই সাধারণ নাগরিকদের ভোগান্তির কথা বিবেচনা করে এসব ছদ্মবেশী ছিনতাইকারীদের রোধে প্রশাসনের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানাই।
সাবরিনা খান
নন্দনকানন, চট্টগ্রাম।