উপবৃত্তি বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক পর্যায়ে সরকার শিক্ষার্থীদের পাশাপাশি মায়েদেরও উপবৃত্তি দিচ্ছে। সন্তানদের পাশাপাশি মায়েদের উপবৃত্তি প্রদান করলে প্রাথমিক শিক্ষাপ্রাপ্তি প্রায় শতভাগ নিশ্চিত হবে। মায়েদের এই উপবৃত্তির টাকা প্রদান করা হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে। কিন্তু গ্রামাঞ্চলের মায়েরা উপবৃত্তির এই স্বল্প টাকা তুলতে গিয়ে চরম দুর্ভোগ ও বিপাকে পড়ছেন। যে কোম্পানির মাধ্যমে এই সেবা দেওয়া হচ্ছে, গ্রামগঞ্জে সেটার তেমন প্রসার নেই। ফলে তাঁদের এই টাকা তুলতে উপজেলা শহরে যেতে হয়। ভুক্তভোগী মায়েদের অভিযোগ, এ যেন খাজনার চেয়ে বাজনাই বেশি হয়ে যায়। এ ছাড়া উপজেলা শহরের ওই মোবাইল ব্যাংকের এজেন্টরা ৩০০ টাকা ক্যাশ-আউট দিতে একরকম অনিচ্ছা ও বিরক্তি বোধ করেন, নেটওয়ার্ক ত্রুটির বাজে অজুহাত দেখান। এর জন্য ২০-৩০ টাকা অতিরিক্ত চার্জ দিতে হয়। উপজেলা শহরে যাতায়াত ও এজেন্টদের অতিরিক্ত টাকা দিয়ে মায়েদের হাতে আর কিছুই থাকে না বললেই চলে। তাই যে কোম্পানির সেবা অধিক বিস্তৃত ও উন্নত, সেই কোম্পানির মাধ্যমে উপবৃত্তি দেওয়া হলে এই বিড়ম্বনা থেকে তাঁরা মুক্তি পাবেন।  

মোহাম্মদ অংকন, ঢাকা।