প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর জনপদের এক অবহেলিত জেলা কুড়িগ্রাম। সেখানকার বঞ্চিত, অবহেলিত একটি উপজেলা হলো উলিপুর।
কৃষক-শ্রমিকপ্রধান এই উপজেলায় বড় ধরনের শিল্পকারখানা আজ পর্যন্ত গড়ে ওঠেনি। নেই অন্যান্য বড় অবকাঠামো, বড় বিদ্যাপীঠ। ফলে এ অঞ্চলে এখনো অশিক্ষার প্রকোপ মারাত্মক।
উলিপুর উপজেলা সদর থেকে ইউনিয়নে যাওয়ার রাস্তাগুলোর প্রায় সবগুলোই ভাঙা, এগুলোর আশু সংস্কার প্রয়োজন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
আরিফ বিল্লাহ সরকার, উলিপুর, কুড়িগ্রাম।