
‘চলো বাংলাদেশ চলো, বিশ্ব উঠানে চলো’—এই গর্জনে বাঘের দল এবার ইংলিশ বধ করে এক ম্যাচ হাতে রেখেই পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। ১১ জন মানুষ আনন্দের বন্যায় ভাসিয়ে দিয়েছেন ১৬ কোটি মানুষকে।
শ্রীলঙ্কার সঙ্গে হারলেও স্কটল্যান্ডের সঙ্গে সবচেয়ে বড় টার্গেট তাড়া করেও বিজয় ছিনিয়ে আনে দুর্দান্ত টাইগার বাহিনী। এভাবেই এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠে গেল বাংলাদেশ।
১৯৯৭ সালের ১৫ জুন বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস লাভ করে। এরপর বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসও লাভ করে। কিন্তু বাংলাদেশ এবারই প্রথম বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছে, তা–ও আরার এক ম্যাচ হাতে রেখে। জাতির কাছে এর চেয়ে আনন্দের খবর আর কী হতে পারে?
তাই সবাই আনন্দে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে বিজয় মিছিলে অংশ নিয়েছিল। ফেসবুক ও টুইটারে বাংলাদেশ দলের জন্য সবাই শুভেচ্ছা জানিয়েছে। বারবার গেয়ে উঠি সেলিনা হোসেনের লেখা সেই বিখ্যাত ক্রীড়াসংগীত:
‘বাংলাদেশের দুরন্ত সন্তান আমরা দুর্দম-দুর্জয়
ক্রীড়া জগতের শীর্ষে রাখব আমরা শৌর্যের পরিচয়।’
রাসেল আহমদ, কুষ্টিয়া।