উৎপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসা পাল্টিয়ে অন্যত্র চলে যাচ্ছে চট্টগ্রাম শহরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ, বাংলাদেশ কো-অপারেটিভ হাউজিং সোসাইটিসহ আশপাশের এলাকার অসহায় ভাড়াটে পরিবারগুলো। কারণ একটাই, স্টারশিপ গলির মোড়ের অসংখ্য ঝুপড়িঘরে চলছে পতিতাবৃত্তি ও মদ-গাঁজার ব্যবসা। ঝুপড়িঘরের প্রতিটি চায়ের দোকান ও পান দোকানে অবাধে বিক্রি হচ্ছে গাঁজা। আর বাসাগুলোতে চলছে পতিতাবৃত্তি। এ ব্যাপারে অনেক লেখালেখি হলেও আইন প্রয়োগকারী সংস্থা কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।

এই মাদকসেবীরা স্কুল-কলেজগামী ছাত্রীদের সঙ্গেও অশোভন আচরণ করে যাচ্ছে। এ এলাকায় বসবাসরত অধিকাংশ বাসিন্দা ভাড়াটে হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পায় না। বর্তমানে এখানকার পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অসহায় পরিবারগুলো সবকিছু মুখ বুজে সহ্য করে নীরবে বাসা পাল্টিয়ে অন্যত্র চলে যাচ্ছে।

মো. আমজাদ হোসেন, চট্টগ্রাম।