উড়ালসড়কের নামকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজার-মৌচাকে নির্মীয়মাণ উড়ালসড়ক এলাকায় বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নামে সড়ক রয়েছে। যেমন: শহীদ তাজউদ্দীন আহমদ সড়ক (মহাখালী থেকে মগবাজার মোড়), শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সড়ক (মগবাজার মোড় থেকে কাকরাইল মোড়),¯শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (মগবাজার থেকে মৌচাক মোড়), শহীদ ফারুক-তস্লিম সড়ক (মৌচাক মোড় থেকে রামপুরা ব্রিজ) ও মুক্তিযোদ্ধা ও মাননীয় সাংসদ রাশেদ খান মেনন সড়ক (মগবাজার মোড় থেকে বাংলামোটর মোড়)।

খোঁজ নিয়ে জেনেছি, সরকার এখন পর্যন্ত এই উড়ালসড়কের নাম ঠিক করেনি। এ অবস্থায় আমার আশঙ্কা, উড়ালসড়ক নির্মিত হলে আমার মায়ের নামে ঢাকার রাস্তাটিসহ অন্য রাস্তাগুলোর নাম কম ব্যবহারের কারণে মানুষ হয়তো একসময় তা ভুলে যাবে, যা নিশ্চয়ই আমাদের কাম্য নয়। মুক্তিযুদ্ধের সব শহীদের আত্মত্যাগের ও একজন মুক্তিযোদ্ধার বীরত্বের স্বীকৃতিস্বরূপ নির্মীয়মাণ উড়ালসড়কের নাম তাঁদের স্মরণে ‘৭১-এর শহীদ স্মৃতি উড়ালসড়ক’ রাখার সবিনয় আবেদন করছি।
প্রস্তাবটি ভেবে দেখতে অনুরোধ করছি। মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি রক্ষায় এটি কার্যকর উদ্যোগ হতে পারে।
মো. সুমন জাহিদ
শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে, ঢাকা।