বাংলাদেশ এখন নিম্নমধ্যম আয়ের দেশ। এ জন্য হাজার লাখো ধন্যবাদ বর্তমান সরকারকে। যারা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দান করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা উন্নত হতে চাই কিন্তু গ্রিসের মতো নয়।
আমরা ঋণমুক্ত হতে চাই। বর্তমানে বাংলাদেশে মাথাপিছু ঋণের পরিমাণ ৩ হাজার টাকা। আগামীকাল ভোরে যে শিশুটি জন্ম নেবে, তার ঋণের পরিমাণ কমবেশি ৩ হাজার ২০০ টাকা। বর্তমান সরকার কর আদায়ে বেশ তৎপর, অধিকাংশ ক্ষেত্রে তারা সফলও হচ্ছে।
সেতু পার হতে গেলে টোল আদায় করা হচ্ছে। এরপরও কি আমাদের বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছ থেকে তাদের শর্তমতে ঋণ নিতে হবে? সরকারের কাছে অনুরোধ, দয়া করে আর ঋণের পরিমাণ বাড়াবেন না। আসুন, আমরা উপযুক্ত করদাতারা সবাই বাংলাদেশ সরকারকে কর প্রদান করে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রে অগ্রগতিতে অবদান রাখি এবং দেশকে ঋণমুক্ত করি।
নীলেশ চন্দ্র দাস
ঢাকা।