এ দায় কার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ নভেম্বর ছিল জেএসসি পরীক্ষার শেষ দিন। ওই দিন ছেলেদের ছিল কৃষিশিক্ষা আর মেয়েদের ছিল গার্হস্থ্য অর্থনীতি। সেদিন ঢাকার একটি কেন্দ্রে পরীক্ষা শুরুর দুই ঘণ্টা পরই অতিরিক্ত কাগজ শেষ হয়ে যায়। শিক্ষার্থীরা যখন কাগজের জন্য চিৎকার–চেঁচামেচি শুরু করে, তখন শিক্ষক নির্লিপ্তভাবে উত্তর দেন: ‘লুজ শিট শেষ। ছোট ছোট করে যেটুকু পারো লেখো। কাগজ দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।’ এমনকি শিক্ষকেরা পরীক্ষার্থীদের স্কুল নিয়েও বিরূপ মন্তব্য করেন। এরপর ম্যাজিস্ট্রেট আসার পর শিক্ষার্থীরা বিষয়টি তাঁকে জানায়। তিনি বিশেষ ব্যবস্থায় পাশের কেন্দ্র থেকে কাগজ আনেন। মাঝে চলে যায় প্রায় আধা ঘণ্টা। এর মধ্যে অনেকে আবার না লিখে খাতা জমা দিয়ে চলে যায়।

জেএসসি পরীক্ষার সঙ্গে জড়িত সরকারি বৃত্তি। কেন্দ্রের খামখেয়ালির জন্য শত শত শিক্ষার্থীর শেষ পরীক্ষায় ‘এ-প্লাস’ ও ভালো নম্বর পাওয়া অনিশ্চিত হয়ে গেল। গত এসএসসি পরীক্ষার পর দেখা গেল, বরিশাল বোর্ডে গণহারে হিন্দু ধর্মে ফেল। কয়েকজন শিক্ষার্থীর আত্মহত্যার পর খাতা পুনর্মূল্যায়নে দেখা গেল তারা সবাই পাস। কিন্তু এর মধ্যে যারা লজ্জায় আত্মাহুতি দিল, তাদের জীবনের দায় কার? জবাব দেওয়ার কেউ আছে কি?

শাকিলা নাছরিন

ঢাকা।