এ-প্লাসের গুরুত্ব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যেক শিক্ষার্থীর জন্য পাবলিক পরীক্ষার ফলাফল খুবই গুরুত্বপূর্ণ। ভালো জিপিএ পাওয়ার আশায় অভিভাবকদের পাশাপাশি আজকের দিনে ছাত্রছাত্রীরা এক অজানা প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে। বিগত কয়েক বছরে জিপিএর মান ক্রমাগত বাড়লেও হঠাৎ করেই এবার ধস নেমেছে এইচএসসির জিপিএতে। সামান্য জিপিএ মিস করায় এর আগে অনেকেই আত্মহত্যা করেছে।
এবার জিপিএ–৫–এর সংখ্যা কম হওয়ায় সে হারটা কেমন হয় বলা কঠিন। তবে এ ক্ষেত্রে অভিভাবকেরা ইচ্ছা করলেই সংখ্যাটা অনেক কমিয়ে ফেলতে পারেন। সবার আগে শিক্ষার্থীদের সুস্থ পরিবেশ দিতে হবে, যাতে তারা নিজেরাই ভালো ফল করার বিষয়ে উৎসাহিত হয়। একজন শিক্ষার্থীর মনের জোর থাকলে সে ঘুরে দাঁড়াবেই। কিন্তু মা-বাবার ভরসা না পেয়ে সে যদি তাদের অতি কড়া শাসনের খপ্পরে পড়ে, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবেই।
সম্প্রতি এক এসএসসি পাস করা শিক্ষার্থী এ-প্লাস না পাওয়ায় আত্মহত্যা করেছে। তার সুইসাইড নোট সবার হৃদয়কে নাড়া দিয়েছে। আমরা চাই না আর কোনো শিক্ষার্থী এভাবে ঝরে পড়ুক। সময় থাকতে সবাই সচেতন হোন। এ-প্লাস না পেলে কখনো কারও জীবনের সফলতার পথ রুদ্ধ হতে পারে না। সফলতার রাস্তা শুধু এ-প্লাস হতে পারে না। জিপিএ-৫-এর সার্টিফিকেট যেমন কাউকে মানুষ বানাতে পারে না, তেমনি স্কুল পালালেই রবীন্দ্রনাথ হওয়া যায় না। সবাই সবার মতো এগিয়ে যাক, এটাই আমাদের কাম্য হওয়া উচিত।
দেবলীনা রায়, সিলেট।