একই দিনে একাধিক পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার পদের পরীক্ষার নির্ধারিত তারিখ ২৮ আগস্ট। অথচ ওই একই দিনে অনেক আগে নির্ধারিত সহকারী শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হবে। আবার ৪ সেপ্টেম্বর সেই কৃষি ব্যাংকেরই অফিসার পদের পরীক্ষা হওয়ার কথা, অথচ তখন চাকরিপ্রার্থীরা ১-৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ৩৫তম বিসিএস লিখিত পরীক্ষায় ব্যস্ত থাকবেন। যেখানে একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হতে কয়েক বছর পেরিয়ে যায় এবং লক্ষাধিক পরীক্ষার্থী তাতে অংশ নেন, সেখানে একই দিনে একাধিক পরীক্ষা অনেক মেধাবী তরুণকে তাঁর কাঙ্ক্ষিত সুযোগ থেকে বঞ্চিত করবে। সুতরাং বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে আশা করি।
জি এ ইসলাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।