একটি মাত্র পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার প্রথম স্তর বা ভিত্তি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরাই এ স্তরকে মজবুত করার দায়িত্বে নিয়োজিত। এখানে আজ সর্বোচ্চ ডিগ্রিধারী শিক্ষকের ছড়াছড়ি। এই শিক্ষকের হতাশার কারণ হচ্ছে, চাকরিজীবনে একটি মাত্র পদোন্নতি পাওয়া।
২০, ৩০, ৩৫ বছরের চাকরিজীবনে সর্বোচ্চ যোগ্যতা থাকা সত্ত্বেও একটিমাত্র পদোন্নতি, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক হওয়া—এই তাঁদের ভবিতব্য। প্রাথমিক শিক্ষা ছাড়া দেশে এমন কোনো বিভাগ খুঁজে পাওয়া যাবে না, যেখানে সর্বোচ্চ যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরিজীবনে মাত্র একটি পদোন্নতি বরাদ্দ থাকে।
এটা তাঁদের জন্য চরম দুর্ভাগ্যের ব্যাপার। এভাবে চাকরি করে তাঁরা কোনো দিন উদ্বুদ্ধ হতে পারেন না। তাঁদের চাকরিও শেষ হয় সেই হতাশার মধ্য দিয়ে।
এ বিষয়ে কিছু করা যায় কি না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা ভেবে দেখবে বলে আশা করি।
মুহাম্মদ বোরহান উদ্দিন
কিশোরগঞ্জ।