প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অত্যন্ত পরিতাপের বিষয়, বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পরেই স্বয়ং বঙ্গবন্ধুকে লতিফ সিদ্দিকীর অবৈধ দখল থেকে সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরীর টাঙ্গাইলের পৈতৃক বাড়ি ও ভিটা উদ্ধারে হস্তক্ষেপ করতে হয়েছিল! কিন্তু অদমনীয় লতিফ সাহেব অম্লানবদনে ক্ষমতার অপব্যবহার ও ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ অব্যাহত রেখেছেন। দুঃখজনকভাবে তাঁর এই বহুমুখী অপতৎপরতা সত্ত্বেও আওয়ামী লীগ তাঁকে বহুদিন ধরে লালন করছে। ফলে সম্প্রতি লতিফ সিদ্দিকী কোটি কোটি দেশবাসীর অনুভূতিতে চরম আঘাত দেওয়ার ধৃষ্টতাও দেখিয়েছেন।
অবশেষে প্রধানমন্ত্রী একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের কতিপয় বচনবিলাসী আইনপ্রণেতা ও জনপ্রতিনিধিকে ফালতু ও আক্রমণাত্মক আচরণ থেকে বিরত রাখবে।
তবিবুল ইসলাম
ধানমন্ডি, ঢাকা।