একটি সেতু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালীর পান্টি একটি ব্যস্ত এলাকা। একনেকে গড়াই নদীর ওপর সেতু নির্মাণের অনুমোদন হয়েছে। ফলে কুমারখালীর দক্ষিণাঞ্চলের মানুষেরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হওয়ার পথে এটি যুগান্তকারী পদক্ষেপ। এ অঞ্চলের প্রায় ২২ হাজার মানুষকে কোনো না কোনো কারণে নদী পার হয়ে পার্শ্ববর্তী থানা বা আশপাশের এলাকায় যেতে হয়। এ অঞ্চলের অনেক ছাত্রছাত্রী কষ্ট করে নদী পার হয়ে স্কুল, কলেজে ও বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করে। কুমারখালীর সেতু অনুমোদন হওয়ায় এ অঞ্চলের মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে চলেছে। এই সেতু দ্রুত নির্মিত হোক, এলাকাবাসীর স্বপ্ন পূরণ হোক।
আকাশ আহমেদ, কুষ্টিয়া।