একতা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের জঘন্য ঘটনা! জুলাইেয়র ১ তারিখের পর থেকে এই পর্যন্ত দেশের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া চোখ–কান খোলা রেখে রাতদিন নতুন তথ্যের সন্ধান করে যাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো, যখনই খুনখারাবি হয় বা হয়েছে, তখনই সরকার বলেছে, সরকারকে বেকায়দায় ফেলতে আড়ালে থেকে এই সব কর্মকাণ্ড চালাচ্ছে বিরোধী দল!
এত বড় জাতীয় দুর্যোগের সময়ও আমরা এক হতে পারি না। গুলশানের হামলাই সবার ঘুম ভেঙে দিয়েছে। বিএনপির সামনেও গা ঝাড়া দিয়ে ওঠার সুযোগ এসেছে। প্রশাসন সজাগ হয়েছে! অথচ নিখোঁজ ব্যক্তির ব্যাপারে বারবার সহযোগিতা চেয়েও পাওয়া যায় না! এই অভিযোগ অভিভাবকদের!
দেশবাসী মনে করে সরকার, প্রশাসন, বিরোধী দল, বিএনপি, জাতীয় স্বার্থে দেশ ও দশের প্রতি শ্রদ্ধা রেখে এক বিন্দুতে মিলিত হবে। আর বলাই বাহুল্য, দলীয় স্বার্থ ও মতভেদ ভুলে গিয়ে রাষ্ট্র ও জনসাধারণের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিতে হবে বিশেষভাবে।
মোহাম্মদ ওয়াসিম উদ্দিন পলাশ
হালিশহর, চট্টগ্রাম।