একাধিক পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষিত বেকারদের কাছে সরকারি চাকরি সোনার হরিণের চেয়েও মূল্যবান। কিন্তু সরকারি চাকরিতে নিয়োগ-সংক্রান্ত বহু জটিলতা, হয়রানি ও বিড়ম্বনারও যেন শেষ নেই। অন্যদিকে একই দিনে একই সময়ে সরকারের একাধিক দপ্তরে নিয়োগ পরীক্ষা থাকায় চাকরিপ্রার্থীরা বহুমুখী ক্ষতির শিকার হচ্ছেন। কারণ, পরীক্ষার ফি বাবদ একজন বেকার চাকরিপ্রার্থীকে ক্ষেত্রবিশেষে বিভিন্ন অঙ্কের টাকা জমা দিতে হয়।
অধিকাংশ সময় নিয়োগ বিজ্ঞপ্তিতে একাধিক পদে আবেদন-সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা উল্লেখ থাকে না। সে ক্ষেত্রে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করলে তাঁকে বড় অঙ্কের টাকা খরচ করতে হয়। উল্লেখ্য, সম্প্রতি একই দিনে ভিন্ন ভিন্ন শহর ও স্থানে বাংলাদেশ রেলওয়ে, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি), বিসিএসআইআরসহ সরকারের একাধিক দপ্তরে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলো। অনেকেই বিভিন্ন দপ্তরের প্রবেশপত্র পেয়েছিলেন। কিন্তু বাস্তবে কারও পক্ষেই একটির বেশি পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব হয়নি। এটা এক বড় বিড়ম্বনা। আমরা কোন পরীক্ষা ছেড়ে কোনটা দেব? এই টেনশনে অনেকে আবার যে পরীক্ষাই দেন না কেন, তাতে ভালো করেননি। সরকারি দপ্তরগুলোর মধ্যে এতটুকু সমন্বয় না থাকলে আমরা কোথায় যাব?
জয়ন্ত কুমার সরকার, মিরপুর, ঢাকা।