এখনই সতর্ক হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক দুর্যোগের দেশ বাংলাদেশ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মাঝে মাঝেই হানা দিয়ে জানমালের ব্যাপক ক্ষতি সাধন করে। ভূমিকম্প একটি অপ্রতিরোধ্য প্রাকৃতিক দুর্যোগ। এ দুর্যোগ থেকে রক্ষা পেতে ও ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার জন্য আগাম সতর্কতা অপরিহার্য।

গত ২৫ এপ্রিল নেপালে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প হয়। যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৯। যার প্রভাবে কাঁপল বাংলাদেশ। এর পরও থেকে থেকে দেশে ভূকম্পন অনুভূত হয়। স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে হিমালয় কন্যা নেপালে শুধুই মাতম। মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা।

রাজধানীতে মাত্র ৩৫ শতাংশ এলাকায় বহুতল ভবন নির্মাণের উপযুক্ত জায়গা। কিন্তু যত্রতত্র এমনকি খাল-বিল-ঝিল জলাশয় ভরাট করে বিল্ডিং কোড না মেনে তৈরি হচ্ছে বহুতল ভবন। তাই যেকোনো সময় ভূমিকম্প দেশের জন্য কাল হতে পারে। তাই আগেভাগে ভূমিকম্প সম্পর্কে সতর্ক হতে হবে। দুর্যোগ পূর্ব প্রস্তুতি দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস করতে পারে। তাই আগেই সতর্ক হতে হবে।

মো. আল আমিন, নেত্রকোনা।