যদি প্রশ্ন করা হয়, আপনার জাতীয় পরিচয়পত্রের কপি কোথায় কোন কোন কাজে ব্যবহার করেছেন? তাহলে হয়েতো অনেকেই সঠিক উত্তর দিতে পারবেন না।
এটি মনে রাখা যেমন কঠিন, তার চেয়েও বেশি কঠিন তথ্যটি খুঁজে বের করা। কারণ এনআইডি সার্ভার সরকারি-বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠান (যেমর: বিমানবন্দর, ব্যাংকসমূহ এবং মোবাইল ফোন আপারেটরসমূহ) ব্যবহার করলেও যঁাদের তথ্য দ্বারা এটি সমৃদ্ধ হয়েছে, সেই নাগরিকই এই তথ্যের সুবিধা হতে বঞ্চিত।
একজন এনআইডিধারীর কোনোভাবেই জানার উপায় নেই, তাঁর আইডি কার্ড নম্বরটি কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে। এনআইডি সার্ভারেও সুযোগটি রাখা হয়নি। সরকারি–বেসরকারি বিভিন্ন সংস্থা যখন নাগরিকের আইডি কার্ড গ্রহণ করে তা নিজেদের সার্ভারে ইনপুট দিচ্ছে, তখন তা স্বয়ংক্রিয়ভাবে এনআইডি সার্ভারের সঙ্গে মার্জ করে দেওয়া উচিত।
এনআইডি সার্ভারে প্রত্যেক কার্ডধারীর জন্য একটি লগইন ব্যবস্থা থাকা উচিত, যেখানে লগইন করে তিনি নিজের আইডি কার্ডের বৃত্তান্ত দেখতে পারবেন। এতে করে একজনের তথ্য অন্যজন দেখতে পাবেন না, কিন্তু নিজের তথ্য নিজে যাচাই করার সুযোগ থাকবে।
সাজ্জাদ হোসেন, ঝিনাইদহ।