এভাবে আর কত দিন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি ব্যাংক, পানছড়ি শাখা, খাগড়াছড়ি অঞ্চলে নিরাপত্তা প্রহরী পদে কর্মরত আছি। ২০০৬ সালে উপসিকিউরিটি ২০১০ সালে সেন্ট্রি সিকিউরিটি ও বর্তমানে ‘সেইফ হ্যান্ড গার্ড’ কর্মী হিসেবে কর্মরত আছি। উপর্যুক্ত কোম্পানি বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে চুক্তি করে বাংলাদেশের ৬৪টি জেলায় ৮২২ জনকে ব্যাংক শাখার নিরাপত্তার জন্য নিয়োগ প্রদান করেন। বাংলাদেশে এমন কোম্পানি নেই, যারা উৎসব বোনাস প্রদান না করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, কোম্পানি আমাদের বেতন বৃদ্ধি কিংবা কোনো বোনাসও প্রদান করে না।
দেশে সবার বেতন বাড়ে, কিন্তু নিরাপত্তা প্রহরীদের বেতন বাড়ে না। দ্রব্যমূল্য বাড়ার প্রভাব সবার জীবনেই পড়ে, শুধু যেন আমাদের জীবনেই তার প্রভাব নেই। তা না হলে আমাদের বেতন বাড়বে না কেন। আবার আমাদের যেন উৎসবও নেই, ফলে আমাদের উৎসব ভাতাও নেই। এটা কোন নিয়ম?
বেসরকারি নিরাপত্তাপ্রহরী, খাগড়াছড়ি।