প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি শিক্ষকদের মধ্যে যাঁদের বেতন ১৬ হাজার, ২২ হাজার বা তার বেশি, তাঁদের করের আওতায় আনা হবে বলে জানা গেছে। তবে সরকারিভাবে এখনো চিঠি ছাড়া হয়নি। বেসরকারি শিক্ষকেরা এমনিতেই শতভাগ উৎসব ভাতা পান না। তাঁরা বৈশাখী ভাতা ও ৫ শতাংশ প্রবৃদ্ধি পাচ্ছেন না। সরকারি চাকরিজীবীদের মতো মেডিকেল ভাতা ও বাড়িভাড়া পান না তাঁরা। এ অবস্থায় এমপিও শিক্ষকদের করের আওতায় আনা কি ঠিক হবে?
মূল কথা হচ্ছে, যাঁদের যথেষ্ট সম্পদ ও অর্থকড়ি আছে, তাঁদেরই কর দেওয়া উচিত। অনেক শিক্ষকের তো বেতন ছাড়া আর কোনো আয় নেই। তাঁদের কাছ থেকে জোর করে কর নিতে চাইলে বিষয়টি ঠিক হবে না।
এমপিওভুক্ত শিক্ষকেরা যে সুযোগ পাচ্ছেন না, তাঁদের ওই সুযোগের আওতায় এনে কর নেওয়া যেতে পারে। তার আগে নয়। যাঁরা সম্পদশালী বা অবস্থাসম্পন্ন হয়েও কর দিচ্ছেন না, তাঁদের করের আওতায় আনা হোক।
এস এম গোলাম মোস্তফা
কুড়িগ্রাম।