এমপিওবিহীন শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ক্ষমতায় এসে শিক্ষাব্যবস্থায় যে উদ্যোগ গ্রহণ করেছেন, তা বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। বাংলাদেশ অতি দ্রুতই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আর এসব সম্ভব হচ্ছে আপনার যুগান্তকারী পদক্ষেপের কারণে। আমরা অনেকেই বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শাখার বিপরীতে নিয়োগপ্রাপ্ত। আমরা এমপিওবিহীন অবস্থায় আছি। এ অবস্থায় আমরা পরিবার-পরিজন নিয়ে এক অনিশ্চিত পরিস্থিতির মধ্যে আছি। মাননীয় প্রধানমন্ত্রী, এ বিষয়ে একটু নজর দিন।
মিজানুর রহমান, কুমিল্লা।