এমপিওভুক্ত শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম পে-স্কেলের গেজেট ১৫ ডিসেম্বর রাতে প্রকাশিত হলো। অর্থমন্ত্রী বললেন, বিজয় দিবসের ঠিক এক দিন আগে সরকারি কর্মচারীদের বিজয়ের উপহার (শুভেচ্ছা) হিসেবে তিনি এই গেজেট প্রকাশ করলেন। কিন্তু এর ফলে ব্যথায় ভারাক্রান্ত হয়ে পড়লেন প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী।
আমাদের সরকারি কর্মচারীদের মাত্র ৫ শতাংশ পূর্ণাঙ্গ সরকারি চাকরি করেন। বাকি ৯৫ শতাংশ শিক্ষক বেসরকারি বা এমপিওভুক্ত, অতীতের সব পে-স্কেলের সময় তাঁরা স্বয়ংক্রিয়ভাবে পে-স্কেলে অন্তর্ভুক্ত হতেন। কিন্তু অষ্টম পে-স্কেলে তাঁদের কৌশলে এড়ানোর চেষ্টা করা হচ্ছে, এটা অত্যন্ত পরিতাপের বিষয়। একই সঙ্গে তা হতাশাজনকও বটে। সরকার এ বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেছে।
দেশের বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানই এমপিওভুক্ত। ফলে শিক্ষকদের অবহেলা করে দেশের উন্নতি হবে—এ কথা আমাদের নীতিনির্ধারকেরা ভাবেন কীভাবে? এই বিপুলসংখ্যক শিক্ষককে নিয়ে এভাবে লুকোচুরি খেলারই বা মানে কী? আমাদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা স্পষ্ট করে জানিয়ে দিলেই হয়। আমরা ধরে নেব, দেশে শিক্ষক ছাড়াই শিক্ষা চলবে!
দীনেশ বৈদ্য
শিক্ষক, বরিশাল।