এমপিওভুক্ত শিক্ষকের হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেলের ঘোষণা দিলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য স্বতন্ত্র পে-স্কেল ঘোষণা না করায় তাঁরা হতাশ হয়েছেন। তাঁদের সম্পর্কে কিছুই বলা হলো না! বাংলাদেশের বেশির ভাগ স্কুল, কলেজ বেসরকারি। অথচ তাঁরাই সবচেয়ে বেশি অবহেলিত।
গ্রাম পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর অবস্থা আরও করুণ। সর্বোচ্চ ডিগ্রি নিয়ে নিরাপদ ভবিষ্যৎ গড়ার জন্য চাকরিতে যোগ দিয়েও অবহেলা, অর্থকষ্টে তাঁদের সেই স্বপ্ন নষ্ট হয়ে যায়। ফলে এই হতাশাগ্রস্ত শিক্ষকেরা ছাত্রদেরই বা কী শিক্ষা দেবেন! এ অবস্থায় দেশের অধিকাংশ শিক্ষার্থীর শিক্ষাজীবনও ব্যাহত হচ্ছে। অথচ আমরা প্রায়ই অভিযোগ শুনি, দেশে দক্ষ মানবসম্পদের অভাব আছে। বিষয়টি ভেবে দেখার জন্য সরকারকে অনুরোধ করছি।
সিদ্দিকা ফেরদৌস
শিক্ষক, কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়, গাইবান্ধা।