প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। কিন্তু আবার নারী নির্যাতনের সংখ্যাও বেড়েছে। বিশেষ করে নারী উত্ত্যক্তের ঘটনা দিনের পর দিন বাড়ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে এমনকি শহর এলাকায়ও স্কুল, কলেজগামী ছাত্রীদের ওপর উত্ত্যক্তকারী সন্ত্রাসীদের সশস্ত্র হামলার খবর অভিভাবকদের বিচলিত করছে। এহেন অসহনীয় পরিস্থিতিতে তাঁরা অনেক ক্ষেত্রে মেয়েদের লেখাপড়া বন্ধ করে দেন।
পরিশেষে তাঁরা মেয়েদের বাল্যবিবাহ দিতে বাধ্য হন। এভাবে চলতে থাকলে অভিভাবকেরা মেয়েদের পড়াশোনা করানোর আস্থা হারিয়ে ফেলবেন। এতে একটি মেয়ের পড়াশোনা বন্ধ হচ্ছে, বাল্যবিবাহ বেড়ে যাচ্ছে, দেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। সরকার নারী উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে কঠোর হয়ে তাদের থামিয়ে দেবে—আমরা এমনটাই আশা করি। তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করে আস্থা ফিরিয়ে আনবে অভিভাবকদের।
মো. আজিনুর রহমান, নীলফামারী।