প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের দেশে অনেকেই চিকিৎসকের পরামর্শ বা নির্দেশনা ছাড়াই ওষুধ কেনে। সে সুযোগ কাজে লাগাচ্ছে কিছু অসাধু ও মুনাফালোভী মহল। সাধারণত নামীদামি ওষুধ কোম্পানিগুলোর যে ওষুধ বাজারে বেশি চলে, সে ওষুধগুলোর আদলে নিম্নমানের কিছু ওষুধ বাজারে ছাড়া হচ্ছে।
আবার এ ওষুধগুলো বেশির ভাগ নিম্ন আয়ের লোক বা অল্প শিক্ষিত ও অশিক্ষিত লোকজনের কাছে সুযোগ বুঝে গছানো হচ্ছে। ভিটামিন-জাতীয় ওষুধই বেশি নকল হচ্ছে। যে ব্যবসার সঙ্গে মানুষের জীবন-মরণ জড়িত, সে ব্যবসা নিয়মকানুন ছাড়াই যত্রতত্র গড়ে উঠছে, এটা সত্যিই বিস্ময়কর। এরা শুধু মুনাফার কথা চিন্তা করে, মানুষের জীবনের কথা নয়। সরকারকে এ বিষয়ে নজর দিতেই হবে।
কাজী সুলতানুল আরেফিন, ফেনী।