ওষুধ বিপণন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাধি নিরাময়ের প্রধান মাধ্যম হলো ওষুধ। তাই ওষুধকে জীবন রক্ষাকারী পণ্য বলা হয়ে থাকে। আর এই ওষুধকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কোম্পানিগুলোর স্থানীয় প্রতিনিধি রয়েছেন। যঁারা ওষুধ ও ওষুধের গুণগত মান সম্পর্কে ডাক্তারদের ধারণা দিয়ে থাকেন। এ ছাড়া ফার্মেসিগুলোতে ওষুধ বিপণন করে থাকেন এই প্রতিনিধিরা। কিন্তু এই প্রতিনিধিদের সঙ্গে ফার্মেসির মালিক ও চিকিৎসকেরা অনেক অমানবিক আচরণ করে থাকেন।
যেমন, ভ্রমণের নামে অর্থ চাওয়া, পরিবারের জন্য উপহার চাওয়া ইত্যাদি। এ ছাড়া সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের চাওয়ার তো শেষ নেই। আবার ওষুধ কোম্পানিগুলোও কখনো কখনো এদের অনৈতিক সুবিধা দিয়ে থাকে।
ফলে ব্যাপারটা উভয় তরফ থেকেই অনৈতিক হয়ে উঠেছে, যেটা মোটেও আমাদের কাঙ্ক্ষিত নয়। এতে ভোক্তা স্বার্থ ক্ষুণ্ন হতে পারে। আর যেহেতু এটা ওষুধ অর্থাৎ এর সঙ্গে আমাদের জীবন–মরণের সম্পর্ক রয়েছে, তাই এ ব্যাপারে ন্যূনতম ব্যত্যয় মেনে নেওয়া যায় না। বিষয়টা উপেক্ষিত হয়ে থাকবে না, এটাই আমাদের প্রত্যাশা।
মো. আজিনুর রহমান
নীলফামারী।