প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওষুধ ভেজাল করা যাদের ব্যবসা, তাদের আদৌ ব্যবসায়ী বলা যায় কি না, আমার সন্দেহ আছে। এই মানুষদের ন্যূনতম বিবেক থাকলে তারা জীবন রক্ষাকারী ওষুধ নকল করত না। অবশ্য তাদের কোনো চিন্তাও নেই। তারা কোনো বাধার মুখেও পড়ছে না। খোদ রাজধানীতেও এ চক্র মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। বিষাক্ত, ভেজাল ও নিম্নমানের মেয়াদোত্তীর্ণ ওষুধ অবলীলায় বাজারে বিক্রি হচ্ছে।
এই ভেজাল ওষুধ খেয়ে একবার ৭৬ জন শিশু মারা গিয়েছিল, সে কথা নিশ্চয়ই আমরা ভুলে যাইনি। কিছুদিন আগে তার বিচারও হয়েছে, কিন্তু সেই শিশুরা তো আর ফিরে আসবে না। ফলে এ ক্ষেত্রে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম।
সাঈদ সাজ্জাদ, শিক্ষার্থী, সিলেট।