ওষুধের কারবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশে প্রতিটি অলিগলিতে, এমনকি অজপাড়াগাঁয়েও ভরে গেছে অসংখ্য ফার্মেসি বা মেডিসিন কর্নারে। যারা যেকোনো বিপদে-আপদে আমাদের হাতের নাগালে পৌঁছে দেয় প্রয়োজনীয় ওষুধ কিংবা আমরাও স্বল্প সময়ে ও অল্প দূরত্ব পেয়ে যাই দরকারি ওষুধপথ্য।
আমরা ওষুধ কেনার সময় দর-কষাকষি করি না। কিন্তু খুবই দুঃখের বিষয় হচ্ছে, কিছু অসাধু ওষুধ ব্যবসায়ী এই দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের কাছ থেকে ওষুধের দাম বেশি নেন, যা আজ অবধি আমাদের অনেকের বোধগম্য নয়। কিছুদিন আগে কৌতূহলবশত একই ওষুধ তিনটি ভিন্ন ফার্মেসি থেকে ভিন্ন দামে কিনে বিষয়টা জানতে পারলাম।
আমরা এভাবে ওষুধ কেনার সময় দরদাম করি না, কারণ তারা বেশি দাম নিলে মনে করি, চিকিৎসক ভালো ওষুধ লিখেছেন। আমাদের এই ধ্যানধারণা থেকে এখনই বের হয়ে আসতে হবে। আমি এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ ও ওষুধ প্রস্তুতকারকদের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে হয়তো কমিশনের ব্যাপার আছে। ফার্মেসিকে অতিরিক্ত কমিশন না দিয়ে ভোক্তাদের আরও কম মূল্যে ওষুধ দেওয়ার আহ্বান জানাই তাদের। আর সব ওষুধের গায়ে যেন খুচরা মূল্য লেখা থাকে।
রহিম উদ্দীন
শিক্ষার্থী, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।