প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাধি নিরাময়ের প্রধান মাধ্যম হলো ওষুধ। আর এই ওষুধ প্রস্তুতকারকদের মধ্যে বাংলাদেশের স্থান অনেক ওপরে। রোগের সঙ্গে তাল মিলিয়ে দিন দিন নতুন নতুন ওষুধ নিয়ে আসছে বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো। বাংলাদেশে ওষুধ কোম্পানির সংখ্যা তুলনামূলক হারে অনেক বেশি। ফলে ওষুধ নিয়ে প্রায়ই বিপাকে পড়তে হয় বিক্রেতাদের।
এমনও হয় যে, তারা মনের অজান্তেই ক্রেতাদের ভুল ওষুধ দিয়ে ফেলে। এ জন্য ওষুধের জেনেরিক নাম সম্পর্কে জনগণের কিছুটা হলেও ধারণা থাকা দরকার। তাই সহজ ব্যবস্থা করলে জনগণ খুবই উপকৃত হবে। কিছু গুরুত্বপূর্ণ ওষুধের জেনেরিক নাম পাঠ্যপুস্তকে সংযোজন করলে হাজারো ওষুধের ভিড়ে আসল ওষুধ অনায়াসেই চিনে নেওয়া যাবে। বিষয়টি বিবেচনার জন্য স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আজিনুর রহমান লিমন
নীলফামারী।